মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুর – ৩ আসনে জমে উঠেছে ভোট যুদ্ধ 

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৭২৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর – ৩ আসনে জাপার (লাঙ্গল) প্রার্থীর সাথে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের। নৌকার প্রার্থী উঠিয়ে নিলেও এ আসনে শক্ত স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোটযুদ্ধে অংশগ্রহন চ্যালেঞ্জের মুখে ফেলেছে জাপা প্রার্থীকে।

জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া ২৬টি আসনের মধ্যে পিরোজপুর – ৩ (মঠবাড়িয়া) আসনে জাপার প্রার্থী হয়েছেন মাশরেকুল আজম রবি। এজন্য দলীয় সমঝোতা হিসেবে নৌকা উঠিয়ে নিলেও রবিকে একাধিক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে মোকাবিলা করতে হবে।

এ আসন থেকে নৌকা উঠিয়ে নেওয়ার পর আওয়ামী লীগের বড় একটি অংশ স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের পক্ষে রয়েছে। সদ্য সাবেক এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলেও তার ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের একটি অংশ। দুই শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর পক্ষ বিপক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রুপিং করলে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ সহিংসতায় রূপ নিতে পারে। তবে মঠবাড়িয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত থাকবে বলে ধারনা অনেকেরই।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর – ৩ আসনে জমে উঠেছে ভোট যুদ্ধ 

আপডেট সময় : ০৭:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩