মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩
মঠবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) এর কর্মি সমর্থক কর্তৃক সংখ্যালঘু পরিবারের সদস্যর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় সচেতন হিন্দু সমাজের আয়োজনে ১৯ ডিসেম্বর শুক্রবার  সকাল ১১ টায় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের বান্দাঘাটা বাজার নামক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী (ঈগল প্রতীক) ও বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বপন (হাত ঘড়ি) উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ও  তদন্ত পূর্বক দোষীদের শাস্তির দাবী জানান।

প্রতিবাদ সমাবেশে হিন্দু নেতা সুজন হালদারের সভাপতিত্বে ও আঃ সালাম মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু মহাজেট‘র এর সভাপতি শ্যমল মিত্র, হিন্দু নেতা সুমন বেপারী, শংকর তালুকদার, সমাজ সেবক মোঃ রিপন মাতুব্বর ও  ভুক্তভোগী সত্যরঞ্জন বাড়ৈ।

উপজেলার উত্তর শাখারীকাঠি গ্রামের নারায়ন চন্দ্র বাড়ৈ এর ছেলে ভুক্তভোগী সত্যরঞ্জন বাড়ৈ বলেন, সম্প্রতি তার একই গ্রামের বাসিন্দা পেয়ারী মোহন হালদারের ছেলে নব মুসলিম মোঃ রফিকুল ইসলাম (পংকজ) তাকে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কলার ছড়ি প্রতীকের নির্বাচণী ক্যাম্পেইনের প্রস্তাব দেয়। তিনি (সত্যরঞ্জন বাড়ৈ) ওই প্রস্তাব প্রত্যাখান করলে মোঃ রফিকুল ইসলাম (পংকজ) বাড়িতে ডেকে নিয়ে অচেনা ৪-৫ জন সন্ত্রাসী সাথে নিয়ে এলাপাথারী পেটায়। এসময় স্বপরিবারে এলাকা ত্যাগ করার হুমকি দেয় এবং ভোটের পর হত্যা করা হবে বলেও হুমকি দেয়। এঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও সত্যরঞ্জন বাড়ৈ জানান।

অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম (পংকজ) বলেন, সত্যরঞ্জন বাড়ৈ পরে গিয়ে সুপারী গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যাথা পেয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। তবে সংবাদ শুনে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন

আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩