মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়ীয়া উপজেলা বিএনপি কার্যালয়ে আ.লীগের তালা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মীরা।

শুক্রবার দুপুরে শহরের তুষখালী সড়কের দলীয় কার্যালয়ের সাটারে তিনটি তালা মারা হয়। এসময়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও স্থানীয় নেতাদের গালাগালি করেন তাঁরা।

মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির জানান, আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা ছিল। বেলা সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন আওয়ামী লীগের কর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সাটারে তিনটি তালা ঝুলিয়ে দেয়। বিকেল চারটার দিকে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে তালা মারা দেখতে পান। পরে স্থানীয় ব্যবসায়ীদের কাছে জানা যায় আওয়ামী লীগের কিছু কর্মী তালা মেরেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি কার্যালয় এলাকার এক ব্যবসায়ী বলেন, আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কর্মী প্রভাত রায়ের নেতৃত্বে একদল যুবক বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
প্রভাত রায় মুঠোফোনে তালা দেওয়ার কথা স্বীকার করেন।

প্রভাত রায় প্রিন্সের দলীয় কোন পদ নেই। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের ঘনিষ্ট সহযোগী।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল বলেন, আমাদের দলীয় কার্যালয়ে তালা মেরে দেওয়া হয়েছে। তারা আমাদের শান্তিপূর্ণ মিলাদ মাহফিল করতেও বাঁধা দিচ্ছে।

মঠবাড়ীয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ কেউ করেনি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়ীয়া উপজেলা বিএনপি কার্যালয়ে আ.লীগের তালা দেয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪