মঠবাড়িয়া অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের আল্টিমেটাম
- আপডেট সময় : ০৭:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৪৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের প্রাণকেন্দ্র বালুর মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম।
পৌরবাসীর সকাল-বিকেল ব্যায়াম বা হাটাহাটির জন্য মিনি পার্ক স্থাপনের জন্য গতকাল শনিবার সকালে বালুর মাঠ পরিদর্শনে গিয়ে তিনি নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুসহ পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌর ভবন থেকে মাত্র ৫০ গজ দুরে অবস্থিত বালুর মাঠের পূর্ব ও উত্তর পাশে বহু বছর ধরে ডিসিআরকৃত দোকান রয়েছে।
এক শ্রেণীর অসাধু দোকান মালিকরা বিভিন্ন সময়ে কৌশলে দোকানের পেছন থেকে দখল করে দোকানের পরিধি বৃদ্ধি করেছেন। অনেকে পরিবার সহ বসবাসও করছেন।
এর পাশাপশি ময়লার ভাগাড় সৃষ্টি করেছে। এতে দুর্গন্ধের পাশাপশি পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পরেছে। দুর্গন্ধে আশপাশে নাক চেঁপে চলাচল করতে হয়। বর্ষার মৌসুমে দুর্গন্ধের প্রভাব আরও বৃদ্ধি পায়। একদিকে এদিকে পৌরবাসী প্রতিদিন সকাল-বিকেল ব্যায়াম বা হাটাহাটির জন্য দীর্ঘ দিন ধরে উচ্ছেদের দাবী জানিয়ে আসছিলো।
মঠবাড়িয়া নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান বলেন, এক শ্রেণীর অসাধু দোকান মালিকরা বিভিন্ন কৌশলে দোকানের পেছন থেকে দখল করে দেকানের পরিধি বৃদ্ধি করেছেন।
পাশাপশি এটা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। বালুর মাঠটির সৌন্দর্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি এই মাঠের দক্ষিণাংশে কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের জন্য স্থানীয় সাংসদ ও প্রশাসনের প্রতি আহব্বান জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, বালুর মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (আজ) থেকে বালু ভরাটের কাজ শুরু হবে। বালুর মাঠটি দৃষ্টি নন্দন
করা হবে। যাতে পৌরবাসি স্বাস্থ্য সুরক্ষা জন্য সকাল-বিকেল ব্যায়াম বা হাটাহাটি করতে পারেন।













