মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ছাব্বিশটি অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৬০৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ও বালুর মাঠের পাশের অর্ধশতাধিকছাব্বিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ কর্যক্রম শুরু হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম, বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়াসহ উপজেলা প্রশাসন ও পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সেলিম মিয়া ও মো. হারুণ হাওলাদার বলেন, কোন প্রকার নেটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। তবে হারুণ হাওলাদার এও বলেন, মৌখিক ভাবে আমাদের সরে যেতে বলেছিলেন। হঠাৎ এ উচ্ছেদে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে।

বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়া বলেন, আমারা ব্যবসায়ীদের স্বার্থে ৮ দিনের সময় চেয়েছিলাম। প্রশাসনে সময় না দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে তিনি বহুমূখী মার্কেটটি (ফিস মার্কেট) দ্রুত খুলে দেয়ার দাবী জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, গত দুই বছর ধরে অবৈধ দখলদারদের দফায়-দফায় দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারী শনিবার তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। দোকান মালিক বা ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, অচিরেই অবৈধ খাল দখলদারীদের বিরুদ্ধের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ছাব্বিশটি অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪