মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুরে পাচারকালে দেড় কোটি টাকার সুপারীসহ ২ ফিসিংবোট আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারীসহ দু’টি ফিসিংবোট আটক করেছে পুলিশ। এসময় পাচারকারী অভিযোগে হারুন হাওলাদার(৬০),আলী হাওলাদার (২৮) ও নুরুন্নবী মাঝিকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে বোট দু’টি আটক করা হয়। পুলিশ জানিয়েছে কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সুপারিগুলো নিয়ে যাচ্ছিল। এর মূলহোতা মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদার(৬০)। বোট দু’টি ও সুপারিগুলো জব্দকরে থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বাদী এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশের একটি খবর পান এমবি জাহানারা ও এমবি মা নামে দু’টি ফিসিং বোটে সুপারী বোঝাই করে সুল্ক ও করফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য সন্ধ্যা নদী থেকে যাচ্ছে। সঙ্গে থাকা ট্রলার চালিয়ে বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে তাদের আটকরে ভেতরে সুপারী বোঝাই নিশ্চিত হয়ে বোট দু’টি থানায় নিয়ে যায়। প্রতিটি বোটে ৫৪০ বস্তা করে মোট ১০৮০ বস্তায় ৬৪ হাজার ৮০০ কেজি সুপারী যার আনুমানিক (বাজার দর অনুযায়ী) ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা। বোট দু’টিতে থাকা ১২ ব্যারেল ভর্তি জ্বালাণী তেল অ্যান্য মালামালের মূল্য ধরে ২ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন- ১। হারুন হাওলাদার(৬০) পিতা সেকান্দার আলী হাওলাদার, ২। আলী হাওলাদার (২৮) পিতা আব্দুল খালেক, উভয় সাং-জানখালী, ইউনিয়ন তুষখালী থানা- মঠবাড়ীয়া, ৩। নুরুন্নবী মাঝিকে (৩২)পিতা ফজলুল হক সাং চরলক্ষি, থানা-রামগতি জেলা লক্ষিপুর। ৪। আসামী পালাতক মো. শাহজাহান হাওলাদার, পিতা হোসেন আলী হাওলাদার সাং তুষখালী থানা মঠবাড়ীয়া।

ওসি মো. গোলাম সরওয়ার বলেন, গ্রেফতার ১ নম্বর আসামী হারুন হাওলাদার বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত। এবং একই অভিযোগে ভোলা সদর থানায় একটি এবং বিভিন্ন ধারায় মঠবাড়ীয়া থানায় আরও একটি মামলা রয়েছে। ২ নং আসামী আলী হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ২ টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামী মো. শাহজাহান এর মুল হোতা বলে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে। মালামাল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে পাচারকালে দেড় কোটি টাকার সুপারীসহ ২ ফিসিংবোট আটক

আপডেট সময় : ০৪:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪