মঠবাড়িয়া ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৭২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকে ৭ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।

আসামিরা হলো- উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম ফকির, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আ. মজিদ ফকির, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টুকু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ও আ. কুদ্দুস।

মামলার বাদী সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ২০০০ সালে জমি-জমাসংক্রান্ত বিরোদের জের ধরে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আসামি মোয়াজ্জেম হোসেন তার ক্যাডাররা অপর পক্ষের মো. তোফাজ্জেল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়ে জখম করে। সেই হামলার ঘটনায় আদালত যে রায় প্রদান করেছেন তাতে বাদীর বড় ভাই তোফাজ্জেল হোসেনসহ তাদের পরিবার ন্যায্য রায় পেয়ে সন্তুষ্ট হয়েছেন বলে জানান।

এদিকে আসামি পক্ষের আইনজীবী কাজি জাকির ও শেখ দেলোয়ার হোসেন বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪