মঠবাড়িয়া ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৮১২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুইটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন।

এসময় ইটভাটার মালিক উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মোস্তাফিজুর রহমানকে ২ লাখ টাকা, একই ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ মেম্বরকে ১ লাখ টাকা ও বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের আলী হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, তিনটি অবৈধ ইটের পাজা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা বিনষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় অবৈধ তিনটি ইট ভাটাকে জরিমানা

আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪