মঠবাড়িয়া ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় গৃহ শিক্ষককে কু’পি’য়ে হ’ত্যা চে’ষ্টা’র প্রধান আসামীসহ গ্রেফতার-২  

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১০৮৩ বার পড়া হয়েছে

ষপিরোজপুরে মঠবাড়িয়ায় বোল্লাল হোসেন (৪৫) নামের এক গৃহ-শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। শনিবার রাতে গুরুতর আহত শিক্ষক এর স্ত্রী শিরিন আক্তার (২৫) বাদি হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার (২৭ জানুয়ারী) রাতেই হামলায় জড়িত এজাহার নামীয় প্রধান আসামি হাবিবুর রহমান মিলন মৃধা (৪৫) ও তাওহীদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিলন মৃধা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত. নজরুল ইসলাম মৃধার ছেলে ও তাওহীদ চর ভোলমারা গ্রামের ইসাহাক আলীর ছেলে। আহত শিক্ষক বেল্লাল হোসেন চর ভোলমারা গ্রামের মজিদ তালুকদারের ছেলে। সে বাসা বাড়িতে গিয়ে শিক্ষকতা করতেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ও প্রতিপক্ষদের বেল্লালের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে গৃহ শিক্ষক বেল্লাল হোসেন স্থানীয় বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এসময় চর ভোলমারা এলাকায় পৌছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এ হামলায় জড়িত এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করে রবিবার (২৮ জানুয়ারী) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেস্টা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গৃহ শিক্ষককে কু’পি’য়ে হ’ত্যা চে’ষ্টা’র প্রধান আসামীসহ গ্রেফতার-২  

আপডেট সময় : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪