মঠবাড়িয়া ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিল”গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৫৭৯ বার পড়া হয়েছে

বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্পাদক মোঃ কাওসার হোসেন মল্লিক ও পৌর যুবদল নেতা মোঃ বেল্লাল হোসেন। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল ও পৌর বিএনপি‘র আহবায়ক কেএম হুমায়ূন কবির এর নেতৃত্বে পৌর শহরে পৃথক দুটি মিছিল বের করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশ সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলো। বিএনপির পৃথক দলীয় কার্যলয় ও শহরের বিভিন্ন গুরুতপূর্ণ সড়কে অবস্থান নেন। খন্ড-খন্ড জটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করলে মিছিলগুলো পন্ড হয়ে যায়। এসময় ওই দুজনকে আটক করেন।

উপজেলা বিএনপি‘র সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দ্রব্য মূল্যেও সীমাহীন উর্দ্ধগতি, বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচরের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল দিয়েছি। পুলিশ সরকারের এজেন্ড বাস্তবায়ন করতে আমাদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এতে আমাদের আন্দোলণ আরও জোরদার হবে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, মোঃ কাওসার হোসেন মল্লিক ও মোঃ বেল্লাল হোসেন নাশকতা মামলার আসামী। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন নাশকতা মামলার আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিল”গ্রেফতার-২

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪