মঠবাড়িয়া ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে চোরাচালানী ও সন্তানকে সাজানো অস্ত্র মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭১৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেদোয়ান গোলদার নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে অস্ত্র মামলা ও বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদাকে চোরাচালানী সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মঠবাড়িয়া থানা পুলিশ রেদোয়ান গোলদারের রিরুদ্ধে সাজানো অস্ত্র উদ্ধার মামলায় আসামী করে। এদিকে নির্বাচন পরবর্তি সম্প্রতি উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদাকে চোরাকারবারী দেখিয়ে আসামী করে নেছারাবাদ থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি শনিবার দুপরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা কমান্ড সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

জুডিশিয়াল তদন্তের দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাবশালীদের ইন্ধনে তৎকালীন থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রভাবিত হয়ে অন্যায় ভাবে অস্ত্র উদ্ধার দেখিয়ে রেদোয়ান গোলদার গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্দ হয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পরে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের বিষটি গুরুত্ব সহকারে দেখার আশ^াস দিলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্ত রহস্য জনক কারনে পুলিশ তড়িঘরি করে সাজানো ওই অস্ত্র মামলা দায়েরের মাত্র ১০ দিনের মাথায় মুক্তিযোদ্ধার সন্তানকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। রেদোয়ান গোলদার গত ৮ নভেম্বর‘২৩ থেকে জেল হাজতে রয়েছেন। তিনি উপজেলার তুষখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি আজিজুর রহমান গোলদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে পুলিশের এ সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে  আগামী কাল রোববার মানববন্ধন সহ বিভিন্ন কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মোঃ এমাদুল হক খান, আফজাল হোসেন, লুৎফর রহমান, ফারুক উজ জামান, শাহাদাৎ হোসেন রাজা, রোদোয়ান গোলদারের মা সুলতানা রহমান পুতুল সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম  বলেন,  আমি দায়িত্ব গ্রহণ করার আগেই অস্ত্র উদ্ধার মামলা ও চার্জসীট হয়েছে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। পুরো বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে চোরাচালানী ও সন্তানকে সাজানো অস্ত্র মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪