মঠবাড়িয়া ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ২টি ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১৩১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেগুলো হলো উপজেলার ৮নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও ১নম্বর তুষখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড।

উপজেলা সহকারী রিটানিং অফিসারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এই দুই ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বর) মারা যাওয়ায় কারণে এ পদ দুটি শূণ্য হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার শাহদাৎ হোসেন জানান, উপজেলার ৮নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম ও ১নম্বর তুষখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আবদুল হাকিম মারা যাওয়ার কারণে শূণ্য হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তফসিল ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর গুলোতে পাঠানো হয়েছে।

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারী । যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারী। যারা বাদ পরবেন তারা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী রিটানিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।

নিস্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী। প্রতীক বরাদ্ধ ২৩ ফেব্রুয়ারী। ভোট গ্রহন ৯ মার্চ। সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরাপেক্ষ করতে নির্বাচন কমিশন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করতে যাচ্ছেন।

ইতোমধ্যে সম্ভব্য জনপ্রতিনিধিরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমে পরেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং দিচ্ছেন উন্নয়ন মূলক প্রতিশ্রুতি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ২টি ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০১:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪