মঠবাড়িয়া ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় উজ্জ্বল অধিকারী হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৯৬৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার চাঞ্চল্যকর উজ্জ্বল অধিকারী(২০) হত্যা মামলার প্রধান আসামী উত্তম অধিকারী(৩৫)কে মামলার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-৮,বরিশাল কর্তৃক গ্রেফতার করেছে। ০৪ ফেব্রুয়ারি রোববার রাতে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকা থেকে প্রধান আসামী উত্তম অধিকারী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত উত্তম অধিকারী উপজেলার রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে।

উল্লেখ্য যে, মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামে গত ০১/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকায় ভিকটিমের বসত ঘরের পশ্চিম পাশে থাকা দখলীয় একটি তেতুল গাছ হতে কিছু পাকা তেতুল পাড়া শুরু করে। আসামী উত্তম অধিকারী ভিকটিমের বসত ঘরের সামনে উঠানে এসে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। কথা কাটাকাটির একপর্যায় আসামীগণ পূর্ব বিরোধকে কেন্দ্র করে এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ইতিমধ্যে ভিকটিমের দুই ছেলে মঠবাড়িয়া বাজার থেকে বাড়ীতে দুপুরের খাবার খেতে এসে ভিকটিমকে মারধর করতে দেখে প্রতিবাদ করে। আসামী উত্তম, গৌতম, সুশিল, মিল্টন, সুমা, কাগুতি অধিকারী, রবিন অধিকারী ননী গোপাল অধিকারী ও রতন অধিকারীগন পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীর মধ্যে গিয়ে সকল আসামীগণ হাতে দাও, কুড়াল, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে ভিকটিমের বসত ঘরের সামনে উঠানে অনধিকার প্রবেশ করে ভিকটিমকে এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আসামী উত্তম অধিকারীর হাতে থাকা কুড়াল দ্বারা ভিকটিম উজ্জল অধিকারীকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কুড়ালের অপর পাশ দ্বারা পিটান দিলে ভিকটিম এর মাথার তালুর ডান পাশে লেগে গুরুতর ফাটা জখম হয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০২/০২/২০২৪ খ্রিঃ তারিখ বিকেল অনুমানিক ৪ ঘটিকায় মারা যায়। পরবর্তীতে সজল অধিকারী (২৫) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় উজ্জ্বল অধিকারী হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ১২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪