মঠবাড়িয়া ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ চারটি অবৈধ ইট ভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত মালিকরা হলেন, উপজেলার জানখালী গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে দীপক রায় ও সৈয়দ আলীর ছেলে সরোয়ার হোসেন, কাটাখাল গ্রামের রুহুল আমীনের ছেলে রুবেল ও পশ্চিম মিঠাখালী গ্রামের শামসুল হকের ছেলে আবুল কালাম।

গতকাল রোরবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এ ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন। এসময় মঠবাড়িয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সরকারী নির্দেশ উপেক্ষা করে প্রভাব দেখিয়ে গ্রামে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমানের কাঠ স্তুপ করেন তারা। বিগত দিনেও তারা কাঠ পুড়িয়ে ইট তৈরি করেছেন। এতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ ইটের পাজা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করার জন্য তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা

আপডেট সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪