মঠবাড়িয়া ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

নাজিরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নি’হ’ত-২

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার নাজিরপুর উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার।

নিহতরা হলেন, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে মো. স্বাধীন শেখ (১৬) ও পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে মো. রহমত শেখ।

গুরুতর আহত তানজীম শেখ (১৬) তারাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় জানান, বিদ্যালয়ে আসার পর একটি মোটরসাইকেল নিয়ে দশম শ্রেণির ওই তিন শিক্ষার্থী বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাচ্ছিল। পথে মোল্লা বাড়ি নামক স্থানে দুর্ঘটনায় পড়ে তারা।

ওসি শাহ আলম জানান, মোটরসাইকেলে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে তারা। ঘটনাস্থলেই স্বাধীন এবং রহমত মারা যায়।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাজিরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নি’হ’ত-২

আপডেট সময় : ১০:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪