পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসমী ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি। আসামীর প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও আবারও হামলার হুমকি দেয়ায় আতংকে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি। এদিকে বিষয়টি পিরোজপুর পুলিশ সুপারকে অবহিত করলে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দেন বলে বাদি আঃ সালাম মাতুব্বর (৪০) সোমবার দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আঃ সালাম উপজেলার দধিভাঙ্গা গ্রামের মৃত. নূরুল ইসলাম মাতুব্বরের ছেলে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আঃ সালামের সাথে একই এলাকার প্রতিপক্ষ নূরুজ্জামান মাতুব্বর, কামাল হোসেন, হাচান মাতুব্বর, ও ছায়েদ মাতুব্বরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিরোধে বিভিন্ন সময় তারা সালাম মাতুব্বর খুন জখমের চেষ্টা চালায়। অন্যায় ভাবে সালাম মাতুব্বরের জমি ভোগ দখল করার জন্য ছায়েদ মাতুব্বর আদালতে দেওয়ানী মামলা করেন। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত ওই মামলা খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ ফেব্রæয়ারী রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে সালামকে পূর্ব পরিকল্পণা অনুয়ারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলাপাথারী পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে আশাপাশের লোকজন ছুটে আসলে তাঁদের ধাওয়া করে এবং দ্বিতীয় দফায় বাড়ি-ঘরের ওপর হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করে। এ ঘটনায় তিনি ওই ৪ জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৫, তারিখ -১০-২-২৪) করে।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।