মঠবাড়িয়া ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ঠিকাদার নিহত

স্টক রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় হালিম মৃধা (৪৫) নামে এক ঠিকাদার পুলিশের তাড়া খেয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লায় এ ঘটনা ঘটে।

আদালতে একটি চেক ডিজনার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। নিহত ঠিকাদার মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর এলাকার আব্দুল মন্নান মৃধার ছেলে।

এদিকে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল হতে নিহত ঠিকাদারের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ঠিকাদার হালিম মৃধার সাথে অপর এক ঠিকাদার মো. নূরুজ্জামান এর টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় ঠিকাদার নূরুজ্জামান আদালতে ঠিকাদার হালিম মৃধার বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার দিনগত রাত একটার দিকে আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় হালিম একই এলাকার বসবাসরত তার বোন রুমি বেগম এর নিজ বাসায় অবস্থান করছিলেন। পুলিশ গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার হালিম তিনতলা ভবনের ছাদে উঠে যায়। পুলিশও ভবনের ছাদে দিকে তাকে তাড়া করে। এ সময় হালিম পুলিশের হাত থেকে বাচার জন্য লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ঠিকাদার হালিম মৃধার মেজ ভাই মামুন মৃধা অভিযোগ করে বলেন, পুলিশ রাত দেড়টার দিকে আমার বাসায় এসে আমাকে জোর জবরদস্তি করে বলে আপনার বোনের বাসার পিছনে কি যেন পড়ার শব্দ হইছে। এক প্রকার টেনে হিচড়ে পুলিশ আমাকে বোনের বাসার সামনে নিয়ে যায়। এ সময় ভবন থেকে নুরুজ্জামান তালুকদার ও অপরিচিত দুই ব্যক্তিকে সিড়ি দিয়ে নামতে দেখি। পুলিশ আমাকে ভবনের পিছনে নিয়ে যায়। সেখানে বেড়ের (নালা) ভেতর ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখি। এ সময় ভাইয়ের হাত পা ভাঙা ও মুখমন্ডে রক্ত জখম দেখে আমি অজ্ঞান হয়ে যাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে তাড়া করে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে একটি হত্যা মামলা দায়েরের চেষ্টা চলছে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঠিকাদার মামুন এর লাশ ঘটনাস্থল হতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মৃত ঠিকাদারের নামে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঘটনার সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যেতে পারে। অন্য কোন ঘটনা থাকলে তদন্ত করে দেখা হবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ঠিকাদার নিহত

আপডেট সময় : ১২:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪