মঠবাড়িয়ায় লাইসেন্স ব্যতীত করাত-কল পরিচালনায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
- আপডেট সময় : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এবং ‘করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’ বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার (৪ মার্চ)বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এ সময় আইন লঙ্ঘন করে অবৈধ পাজায় ইট পোড়ানোর জন্য প্রস্তুত করতে এবং লাইসেন্স ব্যতীত করাত-কল পরিচালনা করার অপরাধে মধ্য গিলাবাদ গ্রামের মজিদের রহমান খাঁর ছেলে মোঃ ছগির খাঁকে ইটের পাজায় ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা, জরিমানা করা হয়। একই সাথে অবৈধ ইটের পাজা বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া ঠুটাখালী গ্রামের সিকান্দার জমাদ্দারের ছেলে মোঃ ছগির হোসেনকে করাত-কলে ৬,০০০/(ছয় হাজার)টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকতা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।













