মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের পিতার ইন্তেকাল
- আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের পিতা আলহাজ্ব আঃ করিম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। বরগুনা সদর উপজেলার পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ২.১৫টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের পিতার মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর ও মঠবাড়িয়া থানার পক্ষ থেকে ওসি শফিকুল ইসলাম, মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে সচিব হারুন অর রশিদ ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি পক্ষে থেকে সভাপতি মোস্তফা কামাল বুলেট ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান সহ মঠবাড়িয়ার বিভিন্ন সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।













