মঠবাড়িয়া ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

সুপারি চোরাচালানের মামলায় চেয়ারম্যান শাহজাহান কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

ভারতে ‘দেড় কোটি টাকার’ সুপারি চোরাচালানের মামলায় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. মাসুম বিল্লাহ। শাহজাহান হাওলাদার (৬০) তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শ ম হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে হায়দার আলী বলেন, ‌‌‘গত ২৪ জানুয়ারি রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় দেড় কোটি টাকার সুপারি জব্দ করেছিল পুলিশ। সে সময় তিন জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার এবং ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছিল। মামলার পর চেয়ারম্যান শাহজাহান উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে তিনি আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে কারাগারে পাঠানো হয়।’

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, ‘সুপারি পাচারের সময় ট্রলারে থাকা চেয়ারম্যান শাহজাহান পালিয়ে যান। এ ঘটনায় চেয়ারম্যানসহ চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করে পুলিশ। এজাহারনামীয় তিন জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। আজ চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়।’

আসামি পক্ষের আইনজীবী কানাই লাল বিশ্বাস বলেন, ‘শাহজাহান হাওলাদার এই মামলার ৪ নম্বর আসামি। তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক

নিউজটি শেয়ার করুন

সুপারি চোরাচালানের মামলায় চেয়ারম্যান শাহজাহান কারাগারে

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪