মঠবাড়িয়া ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় বিটিভির ক্যামেরাম্যানকে হত্যার হুমকি ভিডিও ভাইরাল”থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় বিটিভির সিনিয়র ক্যামেরাম্যান জাহিদ শরীফকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৭১৪ তাং-১৪/০৩/২০২৪।

মোঃ জাহিদুল আহসান (জাহিদ শরীফ) তুষখালী গ্রামের মৃত. মোশারেফ শরীফের পুত্র।তিনি বিটিভির ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন এবং সপরিবারে ঢাকায় থাকেন।

জীবন নাশের হুমকিদাতা এবং জিডিতে উল্লেখিত বিবাদীরা হলো – মাসুম জমাদ্দার, মিরাজ জমাদ্দার,ইয়াসিন খান এবং হাফিজ খান। ইয়াসিন তুষখালী এলাকার শফিকুল নামে জাতীয় পার্টির এক নেতার পা কেটে ফেলার ঘটনার আত্মস্বীকৃত অপরাধী এবং পা কাটা মামলার অন্যতম আসামি।

জিডিতে উল্লেখ করা হয়, জাহিদ শরীফ ১২ মার্চ ঢাকার কর্মস্থল থেকে তুষখালী গ্রামের বাড়িতে আসেন।ওইদিন তিনি পৈত্রিক ভোগ দখলীয় জমির পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচ করেন।এ সময় বিবাদীরা পানি সেচ করতে বাধা দেয় এবং এক সময় পানি সেচের পাম্প মেশিন বন্ধ করে দেয়।

তখন এ নিয়ে বিবাদীদের সাথে তর্ক বিতর্ক হলে স্থানীয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরবর্তীতে ১৪ মার্চ সকালে পুনরায় জাহিদ শরীফ উক্ত পুকুরের পানি সেচ করে।পুকুরের পানি সেচ করা হয়ে গেলে দুপুরের দিকে হঠাৎ বিবাদীরা অজ্ঞাত লোকজন এবং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পুকুরের মাছ ধরে নিয়ে যায়।তখন তিনি বাধা দেওয়ায় তারা তাকে খুন জখমের হুমকি দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তর্ক বিতর্কের এক পর্যায়ে ইয়াসিন অনেকটা উত্তেজিত হয় এবং হাফিজের কাছে ব্যাগে থাকা একটি রামদা ইয়াসিনের হাতে নেয়। এরপর বিটিভির ক্যামেরাম্যান জাহিদ শরীফকে কোপানোর চেষ্টা করে।এ সময় ১৫/২০ জন লোককে পুকুরের মাছ ধরে নিতে দেখা যায়।

এ ব্যাপারে মিরাজ জমাদ্দার জানান,ওই পুকুরে আমাদের নানার জমি আছে।আমার মায়ের প্রাপ্য জমিতে মাছ ধরতে আমরা বাধা দিয়েছি।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আবদুল হালিম জানান,এ ঘটনায় একটি জিডি হয়েছে।বিজ্ঞ আদালত তদন্তের নির্দেশ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বিটিভির ক্যামেরাম্যানকে হত্যার হুমকি ভিডিও ভাইরাল”থানায় জিডি

আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪