মঠবাড়িয়া ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে অ্যাড. বায়জিদ আহমেদ খানকে চায় মঠবাড়িয়া বাসী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত যাচ্ছে তৃতীয় দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। তবে এবার মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান হিসেবে অ্যাড. বায়জিদ আহমেদ খানকে দেখতে চায় উপজেলাবাসী।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বায়জিদ আহমেদ খান। নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় প্রতিটি প্রান্তে গণসংযোগ করছেন তিনি।

এ্যাডভোকেট বায়জিদ আহমেদ খান রাজনৈতিক জীবনে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন উপ-কমিটিতে। বর্তমানে তিনি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আছেন। রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন হিসেবে।

জন্মভূমির মানুষের পাশে থেকে সেবা করার সদিচ্ছার কারণেই স্থানীয় রাজনীতিতে নিয়মিত হচ্ছেন বায়জিদ আহমেদ খান। ইতোমধ্যেই সারা ফেলেছেন সমগ্র উপজেলায়। উপজেলাবাসী সাদরে গ্রহণ করেছেন তাকে।

আসন্ন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, আমি দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। সবকিছু ঠিক থাকলে আর ভোটাররা চাইলে জনসাধারণের ভালোবাসায় আমি এবারও প্রার্থী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বায়জিদ আহমেদ খান বলেন, ‘জন্মভূমির মানুষদের নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে বাকি জীবন চলতে চাই। মহান আল্লাহর দয়ায় মঠবাড়িয়াবাসীর সমর্থনে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে বেতন, ভাতা, গাড়ি কিংবা বাড়ি সহ সরকারি কোনো সুবিধা নিবোনা। কেননা জাতীয় রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে শুধুমাত্র নিঃস্বার্থভাবে কাজ করার জন্যই নিজের মাটিতে আগমন করেছি।’

তিনি আরও বলেন, ‘পেশাগত জীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে রয়েছে মাসে লাখ লাখ টাকা আয়ের সুযোগ, পারিবারিক ব্যবসা থাকায় রয়েছে মানুষকে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ। সুতরাং এই মঠবাড়িয়াবাসীর কাছ থেকে আমার নেয়ার কিছু নেই বরং আয়ের সমস্ত অংশই জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চাই।

মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা আব্দুল কুদ্দুস,আল আমিনসহ বেশ কয়েকজন বলেন, এর আগের অনেকে ছিলেন উপজেলা চেয়ারম্যান তবে অ্যাড. বায়জিদ আহমেদ খানকে আমরা একবার চেয়ারম্যান বানিয়ে দেখি। তিনি মানুষের সাথে মিশে থাকেন। তিনি সাদা মনের মানুষ তাই সদর উপজেলাবাসী তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে অ্যাড. বায়জিদ আহমেদ খানকে চায় মঠবাড়িয়া বাসী

আপডেট সময় : ০৫:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪