মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর ৪ বছর পূর্তি উপলক্ষে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি এতিমখানার ৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম মুফতি শাহীন আলম, বিশিষ্ট সমাজ সেবক মল্লিক রুম্মান আহমেদ, সাংবাদিক নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার সহ আরও অনেকে।
এসময় সংগঠনের সহ-সভাপতি ফাহিমা আক্তার, আজাদ সিকদার, সাংবাদিক এজাজ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” দীর্ঘদিন ধরে অসহায়, দারিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা প্রদান করে আসছে।













