মঠবাড়িয়া ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ গরুর খামারীদের গো-খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ গরু খামারীদের গো-খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ১১ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১৮০ জন খামারীকে এ গো-খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপস্থিত প্রত্যেক খামারীকে এক বস্তা (২৫ কেজি) গো-খাদ্য দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহা. নুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, ঘূর্ণিঝড় রেমালে গবাদি পশু খামারীগণ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং গো-খাদ্যের ঘাটতিও দেখা দিয়েছে। এ জন্যই সরকারি উদ্যোগে ১৮০ জন খামারীকে গো খাদ্য প্রদান করা হযেছে। যদিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাও তারা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। তিনি আরও বলেন, আশা করি আরো সরকারি সহায়তা পেলে খামারীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, গত ২৬ মে রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকাল পর্যন্ত প্রবল ঘূণিঝড় রেমালের তান্ডবে উপজেলার ১১ টি ইউনিয়নের খামরীদের প্রায় ১৪ হাজার গরু ক্ষতিগ্রস্থ হয়। টানা বর্ষণ ও অতি জোয়ারে উপক‚লের গ্রামগুলি প্লাবিত হওয়ায় গবাদী পশুর চারন ভ‚মি ও গো-খাদ্য নষ্ট হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ গরুর খামারীদের গো-খাদ্য সহায়তা প্রদান

আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪