মঠবাড়িয়া ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

সাগরে ট্রলার ডুবিতে মঠবাড়িয়া ৪ জেলে নি*খোঁজ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই দিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলারসহ পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, সোমবার রাতে পাঁচ জেলে নিখোঁজ হন বলে তাদের পরিবার থেকে খবর পাওয়া যায়।

নিখোঁজ জেলেরা হলেন- মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫) মৃত হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), আকব্বর শাহের ছেলে আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের ছেলে সালাম (৫০) এবং ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদারের ছেলে আব্দুর রহমান (৫০)।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ১১টার সময় নিখোঁজ জেলেরা পরিবারের সঙ্গে সবশেষ যোগাযোগ করেন।

এর আধা ঘণ্টা পরে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১২ জেলে ও মাঝি পানিতে পড়ে যান।

পরে ওই রাতেই একটি মাছ ধরার ট্রলার সাত জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর মহীপুরে একটি হাসপাতালে ভর্তি করায়। বাকি পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম বলেন, “একটি ট্রলার নিয়ে ছোট মাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যান। ৩০ জুন (রোববার) গভীর রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

“সাত জেলেকে উদ্ধার করা হলেও এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া সাত জেলে মহীপুরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা।”

মৎস্য কর্মকর্তা আজহারুল বলেন, “আমরা সোমবার এ বিষয়ে খবর পেয়েছি। এখন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ওই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়।

“আমরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।”

নিউজটি শেয়ার করুন

সাগরে ট্রলার ডুবিতে মঠবাড়িয়া ৪ জেলে নি*খোঁজ 

আপডেট সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪