মঠবাড়িয়া ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর সরদার (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে উপজেলার ধানীসাফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুক্কুর সরদার উপজেলার ধানীসাফা ইউনিয়নের পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে।

থানা সূত্রে জানাযায়, মঠবাড়িয়া থানায় ২০১৮ সালের জিআর ৪১২/১৮ একটি মাদক মামলায় পিরোজপুর জেলা দায়রা জজ আদালত আসামি শুক্কুর সরদারকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামানের নেতৃত্বে এএসআই শাহজাহান ও এএসআই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর সরদারকে ধানীসাফা কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত শুক্কুর সরদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪