মঠবাড়িয়া ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বরগুনায় কুরিয়ারে ১৮ কেজি চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা, নারী আটক

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

বরগুনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৮ কেজি চা পাতার সঙ্গে পাঠানো হয়েছে ৮ কেজি গাঁজা। অভিনব কায়দায় পরিবহণ করার সময় এমন একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোসা. কাকলী আক্তার (৩১) নামে এক নারীকে আটক করা হয়েছে।

তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের মো. বেলাল বয়াতির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বস্তার মধ্যে ৫০ প্যাকেট চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা পরিবহণের সময় ওই নারীকে আটক করে পুলিশ। জব্দ গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। মাদকের এ চালানটি কোথা থেকে এসেছে তার তথ্য আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। তবে আমাদের ধারণা, এ চালানটি কুমিল্লা বা কক্সবাজার থেকে আসতে পারে।

এ ঘটনায় তদন্তের পাশাপাশি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় কুরিয়ারে ১৮ কেজি চা পাতার মধ্যে ৮ কেজি গাঁজা, নারী আটক

আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪