মঠবাড়িয়া ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় থানা থেকে পালিয়েছে দুই আসামি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া থানা হাজত থেকে পৃথক মামলার দুই আসামি পালিয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তারা থানা হাজতের লোহার শিক ভেঙে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া দুজন হলেন চুরি মামলার আসামি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু (২৬) ও সংঘর্ষের মামলার পরোয়ানাভুক্ত আসামি কাকড়া বুনিয়া গ্রামের বাসিন্দা আসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার প্রাণ কোম্পানির কর্মকর্তা রফিকুল ইসলামের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন রাজু। তাকে পৌর শহরের নিউ মার্কেট এলাকা থেকে আটক করে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পরে সোমবার রাতে মোটরসাইকেলের মালিক রফিকুল বাদী হয়ে রাজুর নামে মামলা করেন।

এদিকে সংঘর্ষের মামলার পরোয়ানাভুক্ত আসামি আসলামকে সোমবার বিকালে পৌর শহরের চাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে থানা হাজতে রাখা হয়। গতকাল মঙ্গলবার তাদের জেলা আদালতে তোলার কথা ছিল। তবে মঙ্গলবার ভোররাতে তারা হাজতের লোহার শিক ভেঙে পালিয়ে যান।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রাজিব বলেন, হাজতের লোহার শিকগুলো পুরনো হওয়ায় আসামিরা সহজেই ভেঙে পালিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসামি পালিয়ে যাওয়ার সময় হাজতের দায়িত্বরত কনস্টেবল শামসুদ্দিন ও মুরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় থানা থেকে পালিয়েছে দুই আসামি

আপডেট সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪