সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার এর খাদ্য সামগ্রী বিতরন
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক দিনের টানা ভারী বর্ষনে ক্ষতিগ্রস্হদের উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ২৩/৮/২৪ তারিখ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম আমড়াগাছিয়া এবং বেতমোর রাজপাড়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে উক্ত এলাকায় চাল, দুধ, বিস্কিট এবং শুকনো খাবার বিতরণ করেন।
বিশেষ করে মাঝের চর এলাকার জন্য পর্যাপ্ত শুকনো খাবার এবং শিশুখাদ্য সিপিপির মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম বড় মাছুয়া এবং তুষখালী ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে ঐএলাকায় শুকনো খাবার এবং শিশুখাদ্য বিতরণ করেন।
অন্যদিকে মাঝের চর এবং নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ ইউপি চেয়ারম্যান, সিপিপি এবং স্থানীয়দের সতর্ক করা হয়েছে।













