মঠবাড়িয়া ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

কালের কন্ঠ অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মঠবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

দৈনিক কালের কণ্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা। বুধবার (২৮ আগস্ট) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করা হয়। এ প্রতিবাদ কর্মসূচি মঠবাড়িয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোটার্স ক্লাব, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সকল গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেষে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম আজাদী, জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, রিপোর্টার্স ক্লাব সাংবাদিক মোস্তাফিজুর রহমান ফিরোজ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এজাজ চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, কালের কণ্ঠের বামনা (বরগুনা) প্রতিনিধি মনোতোষ হাওলাদার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে গণমাধ্যমকর্মীরা ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সেই সাথে দেশের সকল গণমাধ্যমকে দেশ ও মানুষের স্বার্থে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে কাজ করারও দাবি জানানো।

নিউজটি শেয়ার করুন

কালের কন্ঠ অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মঠবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪