মঠবাড়িয়ায় জোয়ারের চাপ প্রধান সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৬:৩৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রোমেল তাণ্ডবের পর অব্যাহত ভারী বর্ষণ ও জোয়ারের পানির স্রোতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজের মিরুখালী-আমুয়া প্রধান সড়ক ভেঙে যাওয়ায় দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি উপচেপড়ে ৪/৫ স্থান দেবে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলেও ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার মিরুখালী বাজারের কিছুটা পূর্ব দিকে আমুয়া সড়কটি ভেঙে বিভক্ত হয়ে গেছে। যে কারণে মঠবাড়িয়া ও কাঁঠালিয়া উপজেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সব প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ধানীসাফা, বাদুরা, মিরুখালী, নতুন হাট হয়ে কাঁঠালিয়া যুক্ত হওয়া এ সড়কটি বেশ কয়েক স্থান দেবে গেছে।
স্থানীয় আটোচালক মামুন জানান, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলবে না।













