সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-ট্রাক সং’ঘর্ষ, ঘটনাস্থলেই ৫ মৃ*ত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকি।
তিনি ঢাকা ট্রিবিউনকে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।













