মঠবাড়িয়া ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী অভিভাবক ও সুশীলগন।

মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে মহিবুল্লাহ এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও কর্মচারী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, মহিবুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসাটি পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন। তাই মহিবুল্লাহ দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন হবে। এজন্য বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে মোঃ মহিবুল্লাহ কে অপসারণের দাবি জানান। এছাড়াও তার সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪