মঠবাড়িয়া ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বরিশালে অবিস্ফোরিত গ্রেনেড ঘিরে রেখেছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

বরিশালে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গিয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভেতরের মাঠে গ্রেনেডটি পাওয়া যায়। এরপরই ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। দ্রুত গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান পরিচালনা করে নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে পুলিশ।

মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের মাঠে ঘাস ও লাতাপাতা পরিষ্কার করতে যান। তখন গ্রেনেডটির সন্ধান পান তিনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ৯৯৯ এ কল করে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দা হৃদয় জানান, গত ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনীর ভেতরে ঢুকে পড়ে। সেখানে থেকে রাস্তায় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় অবিস্ফোরিত গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভেতরে থেকে যায়। গ্রেনেড পাওয়ার খবরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে অবিস্ফোরিত গ্রেনেড ঘিরে রেখেছে সেনাবাহিনী

আপডেট সময় : ১১:২৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪