মঠবাড়িয়া ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

আ’লীগ নেতার বাড়ি পুড়িয়ে দেওয়ার ১ মাস পর মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৭৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউপির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইদ্রীস তালুকদারের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এক মাস পর থানায় মামলা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ইদ্রীস তালুকদারের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে ১১ জনকে এজাহারভুক্ত এবং আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইদ্রীস তালুকদারের একই বংশের সাবেক ইউপি সদস্য ও উদয়তার বুড়িরচর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিব তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর হাবিব তালুকদার খুন হন। এ হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলায় ইদ্রীস তালুকদারকে আসামি করা হয়।

জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিইডি) তদন্ত শেষে চার্জশিট থেকে ইদ্রীসকে অব্যাহতি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হাবিব তালুকদারের ছেলে হাফিজুর ও ভাই শাহীন সহযোগীদের নিয়ে ইদ্রীসকে হাতুড়িপেটা করে তাঁর দুই পা থেতলে দেয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ইদ্রীসের দুই পা কেটে ফেলা হয়। এর পর থেকে তিনি কৃত্রিম পা নিয়ে চলাফেরা করতেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ইদ্রীসের বাড়িতে হামলা হয়। ইদ্রীস পালিয়ে প্রাণ রক্ষা করলেও বাড়িতে অগ্নিসংযোগ ও ছেলেকে কুপিয়ে জখমের খবরে স্ট্রোক করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট তিনি মারা যান।

মামলার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি রেজাউল করিম রাজীব বলেন, আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আ’লীগ নেতার বাড়ি পুড়িয়ে দেওয়ার ১ মাস পর মামলা

আপডেট সময় : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪