মঠবাড়িয়া ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বরিশালে আবার মিলল গ্রে*নেড, আসছে কোথা থেকে?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

বরিশালে এক দিনের ব্যবধানে আবারও একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এটি উদ্ধারে সেনাবাহিনীর বিস্ফোরক অভিজ্ঞ ইউনিট কাজ করবে বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, এটি সাউন্ড গ্রেনেড।

আজ মঙ্গলবার নগরীর ফরেস্টার বাড়ি এলাকা থেকে গ্রেনেডটির সন্ধান পাওয়া যায়। এর আগে গত সোমবার একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আজ সকালে ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে তারা বিষয়টি জানাতে পারে। এরপর পুলিশ ফরেস্টার বাড়ি এলাকা ঘিরে রাখে। পরে স্থানীয় পোস্টাল কলোনির দেয়াল ঘেঁষা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায় পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে জানানো হলে কিছুক্ষণ পর তারা এসে এলাকাটি ঘিরে রাখে।

পুলিশ কর্মকর্তা নাফিছুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে এটি নিষ্ক্রিয় করে উদ্ধার করবে। এরই মধ্যে সেনাবাহিনীর টিম ইউনিট গ্রেনেড স্থলে এসেছে। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এড়াতে কেউ এটিকে ফেলে গেছে।

বরিশালে গ্রেনেড দেখে ৯৯৯–এ ফোন, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনীবরিশালে গ্রেনেড দেখে ৯৯৯–এ ফোন, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী

এদিকে গোয়েন্দা শাখার বিএমপির উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় ওই এলাকাটিকে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওই সময় পুলিশ প্রচুর পরিমাণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের কাছ থেকে পড়ে যাওয়া অব্যবহৃত সাউন্ড গ্রেনেড এগুলো। তবে পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন

বরিশালে আবার মিলল গ্রে*নেড, আসছে কোথা থেকে?

আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪