মঠবাড়ীয়া উপজেলা বি.এন.পির আহবায়ক রুহুল আমিন দুলালকে বহিষ্কার প্রসঙ্গে”খোলা চিঠি
- আপডেট সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১২৬৭ বার পড়া হয়েছে
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মঠবাড়ীয়া উপজেলা বি.এন.পির আহবায়ক রুহুল আমিন দুলালকে বহিষ্কার প্রসঙ্গে।
জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান ( বাংদেশ জাতীয়তাবাদী দল)।মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ (জেলা ও বিভাগ)। আমি এ এসএম নজরুল ইসলাম বি.এন.পির জন্ম লগ্ন (জাগো দল) থেকে একজন বিএনপি কর্মী। বর্তমান উপজেলা বিএনপি উপদেষ্টা হিসাবে – রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিবার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
রুহুল আমিন দুলাল একজন ত্যাগী নেতা বটে ছাত্রদল থেকে ধাপে ধাপে বিএনপি নেতা। বহিষ্কারের পূর্বে হয়তো তদন্ত হয়েছে তদন্ত কর্মকর্তা নিশ্চয়ই সরজমিনে তদন্ত কালে আমাকেও জিজ্ঞাসাবাদকরা উচিত ছিল। কারণ দলের মধ্যে যারা জানে তার মধ্যে আমি একমাত্র বয়স্ক কর্মী বেঁচে আছি।বহিষ্কারের পর তাৎক্ষণিক মিছিল ও মানববন্ধন হয়েছে। নিঃসন্দেহে কর্মীরা দুলালকে ভালোবাসে। দলের মধ্যে আভ্যন্তরীণ কোন দল ছিল এবং আছে। যদিও দেশে গণতন্ত্র ছিল না একমাত্র বিএনপি’র মধ্যেই গণতন্ত্র ছিল। এখন দেশ স্বাধীন সেই অধিকারে উপজেলার একমাত্র প্রবীণ কর্মী হিসাবে দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষদের সুপারিশ এবং মহোদয়ের নিকট ক্ষমার প্রার্থনা জানাচ্ছি।
নিবেদক
এ এস এম নজরুল ইসলাম
(এক্স চেয়ারম্যান)
তুষখালী মঠবাড়িয়া।
উপদেষ্টা মঠবাড়িয়া উপজেলা বিএনপি।













