মঠবাড়িয়া ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

পিরোজপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৭

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্য ছয়জন শিশু কিশোর এবং পাঁচজন বৃদ্ধ রয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্য ১৬ জন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কুকুরের কামড়ে আক্রান্ত কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, ‘তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেলে বাজারে আসছিলেন। এমন সময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষণাৎ স্থানীয় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে হাসপাতালেই চিকিৎসা নেন।’

এদিকে একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরো ১৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ (১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ (১৩), বলদিয়া গ্রামের মো: তাওসান (১০), ডুবি গ্রামের গিয়াস (১৫), সুটিয়াকাঠি গ্রামের আমিনা (৮০), একই গ্রামের ডালিয়া আক্তার (৫২), চামী গ্রামের শামসুন্নাহার (৩০), ডুবি গ্রামের ফাতেমা (৪), কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি (১৮), ইলুহার গ্রামের মিমি (১৬), সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান (২৮), উমারেরপাড় গ্রামের মো: সানাউল (২৩), সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০), একই গ্রামের আলমগীর হোসেন (৬৫), আরিফ বিল্লাহ (১৬)।

এরা সবাই বাহির থেকে ভ্যাকসিন কিনে নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবারহ নেই। যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে একদিনে কুকুরের কামড়ে আহত ১৭

আপডেট সময় : ০৫:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪