মঠবাড়িয়া ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

সাগরে গভীর নিম্নচাপের ফলে মঠবাড়িয়ায় টানা বর্ষনে জনজীবন বিপর্যস্ত প্লাবিত নিম্নাঞ্চল। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বর্ষনে জেলার মঠবাড়িয়া উপজেলার নিম্নাঞ্চল দেড় থেকে দুই ফুট পানির নিচে প্লাবিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, খেতাচিড়া, বড়মাছুয়া, ছোটমাছুয়া বেশ কয়েটি গ্রাম দেড় থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এতে আমনের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। এছাড়াও টানা বর্ষণে সাধারণ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনমজুর, রিক্সাচালক, ক্ষেতমজুর সহ নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে। ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোন ক্ষতি হবেনা। তবে পানি জমে থাকলে আমনের ক্ষতি হবে

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪