মঠবাড়িয়ায় জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ২
- আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী সহ ২জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে
ঘটনাটি ঘটেছে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুড়া গ্রামের পঞ্চায়েত বাড়ি। ভুক্তভোগী পরিবার জানান,৬ অক্টোবর রবিবার বিকেলে মৃত হাজী আতাহার আলী পঞ্চায়েত এর ছেলে কালাম পঞ্চায়েতের ভোগ দখলীয় জমিতে থাকা গাছ প্রতিপক্ষরা কাটার সময় বাধা দিলে মৃত আব্দুল হাই এর ছেলে ছগির,সিদ্দিক, কাওসার পঞ্চায়েত, সগির পঞ্চায়েত এর ছেলে খাইরুল,তোতাম্বর পঞ্চায়েত এর ছেলে আলমগীর, কাওসার পঞ্চায়েত এর ছেলে রাকিব সহ মাছুরা,হাসিনা ও লাখী বেগম মিলে কালাম পঞ্চায়েত এর উপর অতর্কিত হামলা চালায় এসময় কালাম পঞ্চায়েত এর স্ত্রী রাজিয়া বেগমও আহত হন।

কালাম পঞ্চায়েত এর মাথায় কোপ লাগায় তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেরে বাংলা মেডিকেল রেফার করে।
এব্যাপারে মঠবাড়িয়ায় থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রাজিব জানান,মারামারির ঘটনা অবগত আছি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।













