মঠবাড়িয়া ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়া আঁতাতকারী বিএনপি নেতাদের ষড়যন্ত্রের শিকার রুহুল আমিন দুলাল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৫৩৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার পতনের পর ১২ই সেপ্টেম্বর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং দলের দুর্দিনের নেতা মো. রুহুল আমিন দুলালকে। মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বহিষ্কারাদেশে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সময় মামলা, হামলার ও জেল জুলুমের শিকার এবং দলীয় সকল কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ নেয়া রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় ২ মাইলজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার কয়েক হাজার অনুসারী নেতাকর্মী।

দুলালের দাবি- আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যারা আন্দোলন- সংগ্রামে দলের সঙ্গে ছিল না, কোনো মামলার আসামি হয়নি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে বিভিন্ন ধরনের আর্থিক ও ব্যবসায়িক সুবিধা নিয়েছিল, তারাই ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দলে ফেরার চেষ্টা করছে। এই তালিকায় আওয়ামী লীগ ও রাজাকার পরিবারের সদস্যরাও রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এমনকি ৫ই আগস্ট পট পরিবর্তনের পর তাদের অনুসারীরা ডায়াগনস্টিক সেন্টার, বাস কাউন্টার দখলসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন এবং সেই দায়ভার রুহুল আমিন দুলাল এবং মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের ওপর চাপাচ্ছেন তারা। তিনি দাবি করেন, ঢাকা ও প্রবাসে অবস্থানরত কয়েকজন ব্যবসায়ী পিরোজপুর, বরিশাল এবং ঢাকায় কেন্দ্রীয় কমিটির কয়েক নেতাকে ম্যানেজ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসত্য তথ্য সরবরাহ করেছেন। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। এছাড়াও বিভিন্নভাবে দুলাল এবং হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে চক্রটি।

মূলত আগামী সংসদ নির্বাচনে রুহুল আমিন দুলালকে সরিয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়ার জন্যই এই চক্রটি উঠে পড়ে লেগেছে বলে দাবি তার। এজন্য তারা কোটি কোটি টাকা খরচ করছে বলেও অভিযোগ করেন দুলাল।

দুলালের দাবি- তার বিরুদ্ধে অবস্থান নেয়া চক্রটি বিগত আওয়ামী লীগের শাসনামলে মঠবাড়িয়ার আতঙ্ক তিন ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের সঙ্গে সখ্য ছিল। এই তিন ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে, বিএনপি’র তথাকথিত ওই নেতারা তার ওপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছিল। দুলালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে তিনি দলীয় মনোনয়ন পেয়ে অংশ নিতে না পারেন এজন্যই এ চক্রটি ৫ই আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করছে। তাই এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দুলাল।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া আঁতাতকারী বিএনপি নেতাদের ষড়যন্ত্রের শিকার রুহুল আমিন দুলাল

আপডেট সময় : ০৪:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪