মঠবাড়িয়া ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের খেঁজুরবাড়িয়া অবস্থিত ১৮১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ও শিশুদের নিয়ে দিনভর বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এআর মামুন খান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন বাবু, সংগঠনের সভাপতি সজিব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ বেপারী, আবিদ হাসান সোলায়মান, ইমরান হোসেন, জিয়া উল হক, আকিয়া সায়মা,নাজমুল, রাব্বি প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়া নাহিদ বলেন, জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাতেখড়ি ফাউন্ডেশন কাজ করে থাকে তার ধারাবাহিকতায় আমরা হাতেখড়ি ফাউন্ডেশন উপকূলে আনন্দ বিলাস নামে শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। যাতে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একটি সুস্থ সংস্কৃতির ধারা বহল থাকে।

হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এ.আর মামুন খান বলেন, এইরকম একটি আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতে এরকম ভালো উদ্যোগে আমার সহযোগিতা অব্যহত থাকবে।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সাল থেকে দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদী তীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪