মঠবাড়িয়া ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১০৬৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারমান রিয়াজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারমান আরিফুর রহমান সিফাত,৩ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামি করা হয়েছে। পূর্বে আরও এক মামলা হয়েছে সেখানেও সাবেক এমপি শামীম শাহনেয়াজ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ১৫০ নেতা কর্মী রয়েছে৷

উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা ফকর উদ্দিন আহম্মেদের ছেলে লাভু তার এজাহারে অভিযোগ করেন, পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই রাতে আওয়ামী লীগ নেতারা অগ্নিসংযোগ ও ভাংচুর করেন।

অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল এজাহারে অভিযোগ করেন, তার বাড়ি গত ২২ মার্চ বিকেল আওয়ামী লীগ নেতারা ভাংচুর ও লুটপাট করেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতে উত্তরা থেকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার গ্রেফতার রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলি আদালতে হাজির করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪