সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও আইন লঙ্ঘনে জরিমানা
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ টি প্রতিষ্ঠানকে এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে সাপলেজা ইউনিয়নের মদীনা আইসক্রিম ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, একই ইউনিয়নের আলিশ্যার মোর নামক স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তিকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিয়মিত এরূপ অভিযান পরিচালনা করা হবে।














