মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অংগ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু হয় । সকাল ১০টায় র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর সভার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় পৌর বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব কে এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদস্য পিরোজপুর জেলা ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঠবাড়িযা উপজেলা বিএনপি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল , যুগ্ন আহবায়ক মঠবাড়িয় উপজেলা বিএনপি মো: সালাউদ্দিন ফারুক , উপজেলা বিএনপি নেতা জসীম উদ্দিন ফরাজী,সোয়েব সামস্ধসঢ়; সওকত,মো: ফয়েজ উদ্দিন খোকন, এ.কে.এম নিজামুল কবির মিরাজ , জাকির হোসেন মল্লিক, মঠবাড়িয়া উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন বাদল , মো: রিপন মুন্সি , ছাএদল নেতা মো: রিয়াজুল ইসলাম , মো: আহসানুল হক সোহেল, আসাদুজ্জামান সোহেল , মো: আল আমিন নাজাত সহ স্থানীয় নেতৃবৃন্দ । আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস । বাংলাদেশের রাজনীতিতে এ দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ন । ১৯৭৫ সালের এদিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব
ঘটেছিল , যা দেশের রাজনীতি গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল ।














