মঠবাড়িয়া ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় পানির মিটার চুরির দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় গ্রাহকদের পানির মিটার চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি চক্র দীর্ঘদিন যাবত পানির মিটার চুরি করে তা অবৈধভাবে বিক্রি করে লাভবান হয়ে আসছিল। উক্ত চক্রের তৎপরতা বন্ধ করার লক্ষ্যে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।

এসময় পানির মিটার চুরি করতে বাধা প্রদান করলে পৌরসভার স্টাফের উপর আক্রমণ করা হয়। মোবাইল কোর্টে মোঃ মুসা (২০) কে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে চুরি করা পানির মিটার উদ্ধার করা হয়। আটক মুসা বহেরাতলা এলাকার মোঃ সালামের ছেলে।

আটককৃত আসামী মুসাকে মোবাইল কোর্ট দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও পৃথক একটি অভিযানে পৌরসভার বিভিন্ন গ্রাহকের চুরি হওয়া ১৯ টি পানির মিটার উদ্ধার করা হয়। চুরির সাথে জড়িত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান, গ্রাহকদের অধিকার সুরক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পানির মিটার চুরির দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪