মঠবাড়িয়া ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় নট আউট ফুটবল খেলোয়াড়ের ওপর স*ন্ত্রা’সী হামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাহনেওয়াজ জয় মৃধা (২৪) নামে এক ফুটবল খেলোয়াড়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।গুরুতর আহত ওই খেলোয়াড় পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জাফর মৃধার ছেলে। সে পৌরসভার ভবনে থাকা পূবালী ব্যাংকের নৈশ প্রহরী (চুক্তিভিত্তিক)।

গত ১৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জয় মৃধার মা হেলেনা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গুরতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অভিযোগে উল্লেখিত বিবাদীরা হলো -মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের খোকনের পুত্র রফিকুল ইসলাম রনি,ফজলুর পুত্র আলামিন ওরফে ব্লাক আলামিন সহ টিয়াম, নাঈম, হৃদয়, ফাহাদ চৌকিদার, তানভির ও মিঠুন।

অভিযোগে উল্লেখ করা হয়, আহত জয় মৃধার সাথে বিবাদীদের ফুটবল খেলা নিয়ে বিরোধ তৈরি হয়।এরপর থেকে তারা তার ওপর হামলা করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বিবাদীরা পরস্পর যোগসাজশে পৌরসভার সামনে তাকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে জিআই পাইপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতের খোঁজ খবর নিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নট আউট ফুটবল খেলোয়াড়ের ওপর স*ন্ত্রা’সী হামলা

আপডেট সময় : ০১:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪