মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে পিরোজপুররের মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম ও পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রাসেল গাজী নেতৃত্বে বুধবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের কে এম লতিফ ইন্সটিটিউশন মাঠ থেকে মঠবাড়িয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের সদর রোড, উপজেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে এম লতিফ মেডিসিন মার্কেট এসে শেষে আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোনো কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে দীর্ঘ সময় পর বাধাহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীনভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাকস্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ।
নেতাকর্মীরা আরও বলেন, আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে যেমন অগ্রগামী থাকবে ছাত্রদল তেমনি সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী কন্ঠস্বর হয়ে রাজপথেও থাকবে নেতাকর্মীরা।













