মঠবাড়িয়া ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় উপজেলায় র‍্যাব ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে হাসান (২৫) ও মহসিন (৪৫) নামে দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশণার (ভূমি) মো. রাইসুল ইসলাম ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পরিবেশ অধিদফতর ও র‌্যাব-৮ মঙ্গলবার সকাল ১১ টা থেকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলায় গুদাম ও দোকান ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় পৃথক দুটি গুদাম ঘর থেকে প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে হাসান ও মহসিনকে পৃথক ভা‌বে ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পিরোজপুর পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, সম্প্রতি সময়ে এ ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপশি সতর্কও করা হয়েছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।
বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনভর অভিযান পরিচালনা করে প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫