মঠবাড়িয়ায় সেনা সদস্যর জমি দখলের পায়তারা
- আপডেট সময় : ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর সদস্য আতিক আল হেলাল (পিঞ্জু)এর জমি জোর পূর্বক জবর দখল করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের বড় মাছুয়া বাজার সংলগ্ন।
অভিযোগ সূত্রে জানাযায়,আতিক আল হেলাল পিঞ্জুর পরিবার দীর্ঘদিন ধরে ওয়ারিশ সুত্রে খেজুর বাড়িয়া মৌজার ৩০২ নং খতিয়ানের ২৪৪৪, ২৪৪৬, ২৪৪৮, ২৪৪৯ নং দাগের জমি ভোগ দখল করে আসছেন।
ভুক্তভোগী পরিবার আরও জানান,প্রতিপক্ষ আল আমিন গাজী ২৪৪৪, ৪৬, ৪৮, ও ৪৯ দাগ থেকে ৪ কাটা জমির দলিল সুত্রে মালিক হলেও তিনি ২৪৪৯ দাগ থেকে সকল জমি স্থানীয় প্রভাবশালীদের নিয়ে জোর পূর্বক ভোগ দখল করার চেষ্টা করছে।যা অন্যান্য দাগের জমির মূল্যর চেয়ে অনেক বেশি মূল্যের।বর্তমানে উক্ত জমি নিয়ে পিরোজপুর জজকোর্টে মামলা চলমান।
কিছুদিন ধরে প্রতিপক্ষ একই এলাকার হেমায়েত গাজীর ছেলে আল আমিন গাজী ২৪৪৯ নং দাগের সকল জমি জোর পূর্বক জবর দখল করার পায়তারা চালায় এবং আতিক আল হেলাল (পিঞ্জু)র জমির সিমানা গেসে নতুন করে দরজা এবং জানালা কাটায় বাধা দেয়ায় এতে প্রতিপক্ষ আল আমিন ক্ষিপ্ত হয়ে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন যা সম্পূর্ণ বির্তিহিন এবং স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতা দেখিয়ে জমি জোর পূর্বক জবর দখল করার চেষ্টা মামলাও হুমকি ধামকী দেয়।
এব্যাপারে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নাই এবং তাদের ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।













